| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ৪ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ০১-১১-২০২৬

চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০১ নভেম্বর, ২০২৬।। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে দুটি এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২ কোটি ঘনফুট থেকে কমে ৬০ কোটি ঘনফুটে নেমে আসবে। ফলে সারাদেশে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

রোববার (০১ নভেম্বর) সামিটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে সামিটের টার্মিনালে এলএনজি থেকে গ্যাসে রূপান্তরের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৩২ কোটি ঘনফুট কমে যাবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় ২৬৫ কোটি ঘনফুট। ফলে প্রতিদিন গ্যাসের ঘাটতি থাকছে প্রায় ১১৫ কোটি ঘনফুট। বর্তমানে দুটি এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৯২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। সামিটের টার্মিনাল বন্ধ থাকলে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে বিদ্যুৎ, শিল্প ও আবাসিক খাতে গ্যাস সংকট আরও বাড়তে পারে।

এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিটের টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।

 

 





 

অর্থ-বাণিজ্য

ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান

পোশাক শিল্পে অস্থিরতা, ৬৮১ কারখানায় উৎপাদন ব্যাহত

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বেড়ে ২০৬০ টাকা

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সাড়ে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ৫.৮৮%

জামানত ছাড়া ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ, ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন শুরু

২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন

রাজধানীর খুচরা বাজারে সবজি-মুরগির চড়া দাম

এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব: ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির গণশুনানি

রমজান ঘিরে পণ্যের সংকট তৈরির আশঙ্কা নেই, দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today4732
Yesterday5822
TOTAL7696288