| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ৩০-১০-২০২৬

রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ৩০ অক্টোবর, ২০২৬।। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পাওয়ার পর এ কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদনের মধ্য দিয়ে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়েছে। এ পর্যায়ে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া চালু করা হয়। এর মাধ্যমে ধীরে ধীরে স্থিতিশীল ও নিরাপদভাবে শক্তি উৎপাদনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ ধাপ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

এরপর শুরু হয়েছে পরবর্তী ধাপ ‘বি-২’। এ পর্যায়ে প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপরই শুরু হয় ক্রিটিক্যালিটি পর্যায়।

ক্রিটিক্যালিটি হলো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন শুরু হওয়ার প্রক্রিয়া। এ ধাপের মধ্য দিয়ে পর্যায়ক্রমে স্থিতিশীল ও নিরাপদভাবে শক্তি উৎপাদন বাড়ানো হবে। উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে দেশটির পরমাণু শক্তি সংস্থা রোসাটম এ তথ্য জানিয়েছে।





 

জাতীয়

লন্ডনে বাংলাদেশের উন্নয়ন ও পররাষ্ট্রনীতির অগ্রাধিকার তুলে ধরলেন শামা ওবায়েদ

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন

মধ্যরাতে ইলিশ শিকারে সাগরে নামছেন জেলেরা

জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ৭ প্রাণহানি

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে: আমিনুল হক

পেশাদারিত্ব ও মানবিকতায় ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online25
Today6177
Yesterday7594
TOTAL7667600