| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৯-১০-২০২৬

মধ্যরাতে ইলিশ শিকারে সাগরে নামছেন জেলেরা


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৯ অক্টোবর, ২০২৬।। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সাগর ও নদীতে ইলিশ ধরতে নামছেন পটুয়াখালীর জেলেরা। এ উপলক্ষে জেলার মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে ট্রলার ও জাল প্রস্তুতসহ শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় দীর্ঘ বিরতির পর আবারও ইলিশ আহরণের আশায় বুক বাঁধছেন উপকূলের জেলেরা। 

ইতোমধ্যে অনেকে ট্রলার মেরামত, জাল সেলাই এবং মাছ ধরার প্রয়োজনীয় রসদ সংগ্রহের কাজ শেষ করেছেন। কাঙ্খিত ইলিশের সন্ধানে গভীর সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় ৪৮৪টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১২৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৪৮ জন জেলেকে কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া ১৬৭টি মামলা দায়ের, ৩ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২০ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেরা গভীর সাগরে নির্বিঘ্নে মাছ ধরতে পারলে এবার বিপুল পরিমাণ ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরো বলেন, মা ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

 





 

জাতীয়

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন

জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ৭ প্রাণহানি

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে: আমিনুল হক

পেশাদারিত্ব ও মানবিকতায় ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘রাষ্ট্রদূত’ হতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online25
Today4071
Yesterday7594
TOTAL7665494