| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৯-১০-২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৯ অক্টোবর, ২০২৬।। রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনর্নিয়োগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরা, নাটোরে সংসদ সদস্যের ছেলের গ্রেপ্তার এবং উপনির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব বিষয়ে কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। তার দাবি, বর্তমান সরকারের সময়ে কাউকে গুম করা হয়নি এবং ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেনি।

ডিসেম্বরে আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কে কখন আসতে চাচ্ছেন, সেটি দেখার বিষয় নয়। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে বলেও জানান তিনি।

নাটোরে সংসদ সদস্যের ছেলের গ্রেপ্তার ও রিমান্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া সম্ভব হয়েছে।

উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যথেষ্ট ভালো হচ্ছে। এ সময় পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।

এদিকে, রাজনৈতিক বিবেচনায় প্রশিক্ষণের আগে বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনরায় নিয়োগের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর আগে চলতি বছরের ২ আগস্ট সরকার ৫৮ জন বিসিএস পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেয়। তাদের মধ্যে ২৭তম বিসিএসের ৫৭ জন এবং ২৮তম বিসিএসের একজন কর্মকর্তা ছিলেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করেছিল।

নিখোঁজের এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধারের বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী। তার নাম কে এম তাহসিফ সাউরি (২৮)। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

 

 





 

জাতীয়

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন

মধ্যরাতে ইলিশ শিকারে সাগরে নামছেন জেলেরা

জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ৭ প্রাণহানি

পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে: আমিনুল হক

পেশাদারিত্ব ও মানবিকতায় ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘রাষ্ট্রদূত’ হতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today4855
Yesterday7594
TOTAL7666278