| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১৩-১০-২০২৬

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৩ অক্টোবর, ২০২৬।। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)।

জেজেইউ’র আহ্বায়ক সাইফুর সাগর এবং সদস্য সচিব আহসান কামরুল এক যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষ খুনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতন এবং পলায়নের পরও তাদের নেতাকর্মীদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা না থাকা দুঃখজনক। নিজেদের শোধরানোর বদলে এখনও বিশ্বের বিভিন্ন দেশে তারা এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে।

জেজেইউ বিবৃতিতে জানায় ড. মুহাম্মদ ইউনূস জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তুপে পরিণত হওয়া দেশ পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন। বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্বের সাথে দেশের বাইরে এমন আচরণ কোনভাবেই সমর্থনযোগ্য নয়। এ বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে নেতৃবন্দ আরও বলেন, জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম, খুনে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে। এছাড়া গণহত্যা ও সন্ত্রাসের দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের সহযোগী অন্যান্য দলগুলোর বিচার শুরু করতে হবে।

 

 





 

জাতীয়

৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার

বিদ্যালয়ে ভর্তিতে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

সৌদির সংঘাতে ঝুঁকিতে রেমিট্যান্স, কর্মসংস্থান ও জ্বালানি

সৌদিতে অবস্থানরত প্রবাসীদের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৭৪

৭ নভেম্বর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ

প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষ আদালত হচ্ছে: আইনমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

বাংলাদেশের অর্থনীতিতে বাড়ছে ঝুঁকি, ২০২৭ নিয়ে আইএমএফের শঙ্কা

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today968
Yesterday5959
TOTAL7528475