| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১৩-১০-২০২৬

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৭৪


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৩ অক্টোবর, ২০২৬।। দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে নতুন করে ১ হাজার ৭৪ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৩৯ জন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম সন্দেহে মোট ২ লাখ ৭ হাজার ৩৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন।

এ সময়ে হাম সন্দেহে মোট ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১ হাজার ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে আক্রান্তদের মধ্যে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাম সন্দেহে মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

 





 

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদিগামী ১০০ ফ্লাইটে শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

সাত বছর পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণে বাধা কাটল

‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন’, অনুপ্রেরণাদায়ী ৩ ব্যক্তিকে প্রধানমন্ত্রী

প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, অনিয়মে কঠোর ইসি

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online11
Today1287
Yesterday5418
TOTAL7534212