| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১৩-১০-২০২৬

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৩ অক্টোবর, ২০২৬।। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক সভায় এসব নির্দেশনা দেন তিনি।

সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাসের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বিশেষ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি–এমন এলাকাগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন সরকারপ্রধান।

এ ছাড়া পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং, জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধের করণীয় তুলে ধরা, সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

 





 

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদিগামী ১০০ ফ্লাইটে শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

সাত বছর পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণে বাধা কাটল

‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন’, অনুপ্রেরণাদায়ী ৩ ব্যক্তিকে প্রধানমন্ত্রী

প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, অনিয়মে কঠোর ইসি

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online12
Today1284
Yesterday5418
TOTAL7534209