| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১১-১০-২০২৬

১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় ৩ দিন বন্ধের নতুন সার্কুলার জারি


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১১ অক্টোবর, ২০২৬।। দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০  অক্টোবর মঙ্গলবার, ২১  অক্টোবর বুধবার ও ২২ অক্টোবর বৃহস্পতিবার টানা তিন দিন ছুটি ঘোষণা করেছে দেশের সব তফসিলি ব্যাংক। তবে পূজার আগে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

আজ রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার (সার্কুলার লেটার নং-১৫) জারি করা হয়েছে। চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্দর ও কাস্টমস এলাকাভিত্তিক সুবিধা নিশ্চিত করতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে বলে সার্কুলারে উল্লেখ আছে। এজন্য স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে তার আগে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি।

এখন ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলো। আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২২ অক্টোবরের ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে।

 





 

জাতীয়

৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার

বিদ্যালয়ে ভর্তিতে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

সৌদির সংঘাতে ঝুঁকিতে রেমিট্যান্স, কর্মসংস্থান ও জ্বালানি

সৌদিতে অবস্থানরত প্রবাসীদের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৭৪

৭ নভেম্বর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ

প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষ আদালত হচ্ছে: আইনমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online17
Today1552
Yesterday5959
TOTAL7529059