| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ০৯-১০-২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে অস্বস্তিতে সবজির বাজার


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৯ অক্টোবর, ২০২৬।। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিজনিত পরিবহন খরচ এবং সম্প্রতি বৃষ্টির অজুহাতে রাজধানীর খুচরা বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। আসন্ন শীত মৌসুমে সরবরাহ বৃদ্ধি পেয়ে বাজার স্বাভাবিক থাকার কথা থাকলেও উল্টো বাড়তি দামে বিক্রি হচ্ছে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য।

শুক্রবার (০৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে সবজির এই উর্ধ্বমুখী দামের চিত্র দেখা গেছে।

বাজারে অধিকাংশ সবজির দামই এখন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। এর মধ্যে শিম ও বেগুনের দর ক্রেতাদের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায় এবং গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে।

অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি গাজর ১৪০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, শসা ও বরবটি ৮০ টাকা, করলা ও ঢেঁড়স ৮০ টাকা, ঝিঙা ও ধন্দুল ৬০ থেকে ৮০ টাকা এবং পটল ও কাকরোল বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এ ছাড়া লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তালিকায় একমাত্র ব্যতিক্রম মুলা, যা পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দামে কেজিপ্রতি ৩০ টাকায়।

রাজধানীর মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী কামরুজ্জামান সোহেল আক্ষেপ প্রকাশ করে বলেন, "সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এখন বাজারে ৮০-১ ১০০ টাকার নিচে কোনো ভালো সবজি মেলে না। শীতকাল ঘনিয়ে আসলেও দাম কমার কোনো লক্ষণ নেই। বিক্রেতারা পরিবহন খরচ বৃদ্ধির কথা বলছেন। বাধ্য হয়ে এখন কেনাকাটার পরিমাণ অর্ধেক করে ফেলেছি।"

সবজির বাজার পরিস্থিতি নিয়ে রামপুরা বাজারের বিক্রেতা খাদিমুল ইসলাম জানান, মূলত জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ অনেকটাই বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে কাঁচাবাজারে। তা ছাড়া শীতকালীন নতুন সবজি পুরোপুরি বাজারে আসার আগে এটি মৌসুমের শেষ সময় হওয়ায় পণ্যের সরবরাহ তুলনামূলক কম। তবে আগামী এক-দুই মাসের মধ্যে বাজারে শীতের নতুন সবজি পর্যাপ্ত পরিমাণে উঠতে শুরু করলে দাম অনেকটাই কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 





 

অর্থ-বাণিজ্য

তেল-চিনি-ডিম-পেঁয়াজ কিনতে বাড়তি চাপে ক্রেতা

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক

ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি বাংলাদেশি

জেট ফুয়েলের দাম বাড়ল, রাত থেকেই কার্যকর

প্রবাসী আয়ে বড় উল্লম্ফন, পাঁচ দিনেই এলো ৫১৩ মিলিয়ন ডলার

তিন মাসে রেমিট্যান্স এলো ৮.৯৮ বিলিয়ন ডলার

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর

নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today1511
Yesterday5578
TOTAL7509583