| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ০৯-১০-২০২৬

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৯ অক্টোবর, ২০২৬।। ছুটির দিনে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (৯ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। 

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ৫ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে সমন্বয় করা হয়েছিল। তখন ভ্যাটসহ ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।





 

অর্থ-বাণিজ্য

তেল-চিনি-ডিম-পেঁয়াজ কিনতে বাড়তি চাপে ক্রেতা

টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক

ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি বাংলাদেশি

জেট ফুয়েলের দাম বাড়ল, রাত থেকেই কার্যকর

প্রবাসী আয়ে বড় উল্লম্ফন, পাঁচ দিনেই এলো ৫১৩ মিলিয়ন ডলার

তিন মাসে রেমিট্যান্স এলো ৮.৯৮ বিলিয়ন ডলার

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর

নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online22
Today2792
Yesterday5828
TOTAL7499728