| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ০৫-১০-২০২৬

দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৫ অক্টোবর, ২০২৬।। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে লেনদেনের পরিমাণ দ্রুত বাড়ছে। বর্তমানে দেশের প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে এ সেবা চালু রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে সারাদেশে ক্যাশলেস লেনদেনের পরিধি ব্যাপকভাবে বাড়বে।

সোমবার (০৫ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাংলা কিউআর ব্যবহারে তাদের উৎসাহিত করেন।

গভর্নর বলেছেন, নগদ টাকার ব্যবহার কমিয়ে দেশে ক্যাশবিহীন লেনদেন বা ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে জোর তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

এর অংশ হিসেবে সর্বজনীন ডিজিটাল লেনদেনের মাধ্যম বাংলা কিউআর সারাদেশে ছড়িয়ে দিতে মাঠপর্যায়ে প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে। গত তিন মাসে এ মাধ্যমে লেনদেন বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে বাংলা কিউআরের মাধ্যমে।

মতিঝিলে প্রচারণাকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে শুধু প্রযুক্তি সুবিধা চালু করাই নয়, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়ানো হচ্ছে। মাঠপর্যায়ে এ কার্যক্রম আরও জোরদার করা হবে। এতে নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনের পরিধি দ্রুত বাড়বে।

 





 

অর্থ-বাণিজ্য

তিন মাসে রেমিট্যান্স এলো ৮.৯৮ বিলিয়ন ডলার

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

৮৭ টাকায় আমদানি, খুচরা বাজারে ৫২০! মাল্টার দামের রহস্য জানতে চাইলেন বাণিজ্যমন্ত্রী

ছুটির দিনে বাজারে লাগামহীন মূল্যের চাবুক

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা

দুই মাস ধরে চড়া ডিমের বাজার

সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না এলপিজি, ডিসিদেরকে মাঠে নামার নির্দেশ

দুই হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডারের দাম

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today1954
Yesterday6669
TOTAL7481002