| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ০৭-১০-২০২৬

জেট ফুয়েলের দাম বাড়ল, রাত থেকেই কার্যকর


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৭ অক্টোবর, ২০২৬।। দেশে জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের (শুল্ক ও মূসকসহ) দাম ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। আগের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে।

বুধবার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেট গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্ট মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার (শুল্ক ও মূসকমুক্ত) ১.০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১.১৮৮২ ডলার করা হয়েছে।

বিইআরসি জানায়, নতুন এ মূল্য ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

 

 





 

অর্থ-বাণিজ্য

তেল-চিনি-ডিম-পেঁয়াজ কিনতে বাড়তি চাপে ক্রেতা

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক

ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি বাংলাদেশি

প্রবাসী আয়ে বড় উল্লম্ফন, পাঁচ দিনেই এলো ৫১৩ মিলিয়ন ডলার

তিন মাসে রেমিট্যান্স এলো ৮.৯৮ বিলিয়ন ডলার

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর

নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today2619
Yesterday5828
TOTAL7499555