| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ৭ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : শিক্ষা তারিখ : ০৬-১০-২০২৬

২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৬ অক্টোবর, ২০২৬।। ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে নতুন চারটি বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বিষয়গুলো যুক্ত হবে। 

মঙ্গলবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন করা হবে। প্রয়োজন বিবেচনায় আরও নতুন বই যুক্ত করা হবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আগামী দিনে এমন এক প্রজন্ম তৈরি করতে চাই, যে প্রজন্ম আগামীর বাংলাদেশ তৈরি করবে, যে প্রজন্ম বাংলাদেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দেবে।’

এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন বলেও দাবি করেন তিনি। শিক্ষার পাশাপাশি প্রধানমন্ত্রী খেলাধুলাকেও গুরুত্ব দিচ্ছেন বলে জানান শিক্ষামন্ত্রী।

কলেজে শিক্ষার্থী ভর্তি প্রসঙ্গে ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, কলেজে ভর্তির জন্য যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেই নির্দেশনা অনুযায়ী যারা আবেদন করেছে, তারা ভর্তি হয়েছে। ভর্তি শেষ হওয়ার পরও অনেক আসন খালি রয়েছে। এ বছর কলেজগুলোর আসনসংখ্যার তুলনায় ফলাফল অনেক কম হওয়ায় কিছুটা বিড়ম্বনা তৈরি হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো অনেকটাই কম। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান সংকট বৈশ্বিক। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে এ সমস্যার সমাধান করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর সাংগঠনিক কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।

চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের সব শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৪০০ প্রতিযোগী অংশ নিচ্ছেন।





 

শিক্ষা

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ছয় প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ব্যবস্থা না থাকায় আগে বঞ্চিত হয়েছিল পরীক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে : শিক্ষামন্ত্রী

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

ষষ্ঠ থেকে দশমে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

এসএসসি খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজার শিক্ষার্থী

দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, ফি ২২০ টাকা

প্রধানমন্ত্রীর কাছ থেকে ট্যাব উপহার পাচ্ছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা

শিক্ষা বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online22
Today3825
Yesterday6934
TOTAL7489807