| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : শিক্ষা তারিখ : ২৮-০৯-২০২৬

এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ব্যবস্থা না থাকায় আগে বঞ্চিত হয়েছিল পরীক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৮ সেপ্টেম্বর, ২০২৬।। এবার এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯টি। ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন এবং ৩ হাজার ৭৯ জন পেয়েছেন এ প্লাস। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার আইন করে এসএসসি পরীক্ষায় খাতা পুনঃমূল্যায়নের সুযোগ রাখা হয়েছিল। পাস করা শিক্ষার্থীর সংখ্যার চেয়েও বেশি পুনঃমূল্যায়নের আবেদন পাওয়া গিয়েছিল। আগের দিনগুলোতে এ ব্যবস্থা না থাকায় অনেকে সঠিক ফলাফল থেকে বঞ্চিত হয়েছেন।

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ নিয়োগ নিয়ে অনেক মিডিয়ায় বিভ্রান্তিকর খবর প্রকাশ হয়েছে, এতে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত ১৩ হাজার ৮৫৪ জনের ফাইনাল আবেদন এসেছে। ডিপিও লেটার ইস্যুর সময় দেখা গেছে, অনেকের ঠিকানা পরিবর্তন হয়েছে এবং অনেকে ঠিকমতো যোগাযোগ করেননি। এসব তথ্য পর্যায়ক্রমে ওয়েবসাইটে দেয়া হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৮১৭ জনের নিয়োগপত্র পাওয়া বাকি রয়েছে। পর্যায়ক্রমে ভেরিফিকেশন চলছে এবং ঠিকানা পাওয়া যাচ্ছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এরপর চূড়ান্ত যে সংখ্যা থাকবে, সেটি নিয়ে কাজ করা হবে।

এ ছাড়া আগামীতে অনলাইন ব্যবস্থার মাধ্যমে শিক্ষক বদলি হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর ১০০ জন গুণী শিক্ষককে ক্রেস্ট ও সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী। শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, আগে ১২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হতো। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১০০ জন করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষকরা দেশ ও জাতি গঠনের কাণ্ডারি। তাদের সুযোগ-সুবিধা কীভাবে আরও বাড়ানো যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

 





 

শিক্ষা

২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ছয় প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে : শিক্ষামন্ত্রী

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

ষষ্ঠ থেকে দশমে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

এসএসসি খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজার শিক্ষার্থী

দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, ফি ২২০ টাকা

প্রধানমন্ত্রীর কাছ থেকে ট্যাব উপহার পাচ্ছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা

শিক্ষা বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today4821
Yesterday5126
TOTAL7495929