| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : শিক্ষা তারিখ : ১০-০৯-২০২৬

এসএসসি খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজার শিক্ষার্থী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১০ সেপ্টেম্বর, ২০২৬।। এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এই ফল প্রকাশ করে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রকাশিত পুনঃনিরীক্ষণ ফলাফলে আরও দেখা গেছে, পূর্বে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে গ্রেড চেঞ্জ হয়েছে ২৭ হাজার ৮৩৬ জন ছাত্র-ছাত্রীর। নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জন ছাত্র-ছাত্রীর। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, এসব ছাত্র-ছাত্রীরা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি স্ক্রিপ্ট পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন।

তথ্য মতে, এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য দেশে মোট ১১ টি বোর্ড থেকে আবেদন করেছিল ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে পাশের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

 

 





 

শিক্ষা

দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, ফি ২২০ টাকা

প্রধানমন্ত্রীর কাছ থেকে ট্যাব উপহার পাচ্ছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা

এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল

পরীক্ষা নয়, এসএসসির ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ দিন

এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

শিক্ষা বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today2240
Yesterday5451
TOTAL7347179