| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ৪ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : বিশেষ প্রতিবেদন তারিখ : ০৩-১০-২০২৬

নবাবগঞ্জ-দোহারে ভয়েস এশিয়ানের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

লিফলেট ও মশার কয়েল বিতরণ, তথ্যভিত্তিক কুইজে বিজয়ীদের এসি/ডিসি লাইট প্রদান


  ভয়েস এশিয়ান ডেস্ক


নবাবগঞ্জ ও দোহার (ঢাকা), ০৩ অক্টোবর ২০২৬: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঢাকার নবাবগঞ্জ ও দোহারে দিনব্যাপী বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে ভয়েস এশিয়ান। ক্যাম্পেইনের অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট ও মশার কয়েল বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় ডেঙ্গু বিষয়ক তথ্যভিত্তিক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা।

কুইজে অংশগ্রহণকারীদের ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার প্রজননস্থল, মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয়সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় এসি/ডিসি লাইট।

সকাল ১০ঃ৩০টায় ভয়েস এশিয়ান আয়োজিত বিশেষ এই ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু হানিফ এবং বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম প্ল্যানার ও ভয়েস এশিয়ান ডট নিউজের এডিটর অ্যান্ড সিইও ইঞ্জিঃ মোশাররফ জুয়েল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু হানিফ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, “ডেঙ্গু একটি জনস্বাস্থ্য সমস্যা। এটি প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ভয়েস এশিয়ানের মতো একটি গণমাধ্যমের উদ্যোগে সাধারণ মানুষের কাছে সচেতনতামূলক বার্তা ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।”

তিনি আরও বলেন, “শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। জনগণের সচেতন অংশগ্রহণ ছাড়া এ ধরনের রোগ নিয়ন্ত্রণ কঠিন। তাই সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” 

নবাবগঞ্জ থানার হাজতিদের জন্য বিশেষ কিছু মশার কয়েল নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু হানিফ এর কাছে হস্তান্তর করেন ভয়েস এশিয়ান ডট নিউজের এডিটর অ্যান্ড সিইও ইঞ্জিঃ মোশাররফ জুয়েল।

বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম প্ল্যানার ও ভয়েস এশিয়ান ডট নিউজের এডিটর অ্যান্ড সিইও ইঞ্জিঃ মোশাররফ জুয়েল বলেন, গণমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশন করা নয়, সমাজের প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানোও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “ভয়েস এশিয়ান সবসময় মানুষের কথা বলতে চায়। ডেঙ্গু নিয়ে মানুষকে শুধু সংবাদ দিয়ে সচেতন করাই যথেষ্ট নয়; সরাসরি মানুষের কাছে গিয়ে তাদের হাতে সচেতনতামূলক তথ্য এবং প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়াও জরুরি। সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, “আমরা চাই ডেঙ্গু প্রতিরোধের বার্তা নবাবগঞ্জ ও দোহারের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাক। লিফলেট ও মশার কয়েল বিতরণের পাশাপাশি কুইজ আয়োজনের উদ্দেশ্য ছিল মানুষকে আনন্দের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানো। ভবিষ্যতেও মানুষের প্রয়োজনকে সামনে রেখে ভয়েস এশিয়ানের এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

ক্যাম্পেইনের আয়োজকরা জানান, শুধু মশার কয়েল বিতরণ করাই এই উদ্যোগের উদ্দেশ্য নয়; বরং ডেঙ্গু প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই ছিল মূল লক্ষ্য।
লিফলেটের মাধ্যমে ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার প্রজননস্থল এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হয়। একই সঙ্গে মশার কয়েল বিনামূল্যে বিতরণ করা হয়।

মশার কয়েল পেয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া
ক্যাম্পেইনে বিনামূল্যে মশার কয়েল পাওয়া স্থানীয় বাসিন্দারা উদ্যোগটিকে স্বাগত জানান। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “ডেঙ্গুর ভয় এখন সবার মধ্যেই আছে। শুধু চিকিৎসার কথা বললে হবে না, মশার কামড় থেকে কীভাবে বাঁচতে হবে এবং বাড়ির আশপাশ কীভাবে পরিষ্কার রাখতে হবে সেটাও জানতে হবে। আজ এখানে কয়েল পাওয়ার পাশাপাশি ডেঙ্গু সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি।”

আরেকজন নারী বাসিন্দা বলেন, “বিনামূল্যে কয়েল দেওয়াটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য উপকারী। বিশেষ করে সন্ধ্যার পর মশার উপদ্রব বেশি থাকে। তবে আজকের কর্মসূচি থেকে বুঝতে পেরেছি, শুধু কয়েল ব্যবহার করলেই হবে না—বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না।”

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “কুইজের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে জানার বিষয়টি ভালো লেগেছে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজেরাও ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে নতুন কিছু শিখেছি।”

ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ ছিল ডেঙ্গু বিষয়ক তথ্যভিত্তিক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে এসি/ডিসি লাইট তুলে দেওয়া হয়।
আয়োজকদের মতে, সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত পুরস্কার দেওয়ার মাধ্যমে কুইজকে আরও আকর্ষণীয় করা হয়েছে।

ভয়েস এশিয়ানের পক্ষ থেকে বলা হয়, গণমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের গুরুত্বপূর্ণ সংকট ও জনস্বাস্থ্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নবাবগঞ্জ ও দোহারের বিভিন্ন এলাকায় দিনব্যাপী চলা এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধের তথ্য পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি মশার কয়েল বিতরণ এবং কুইজের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে জানার সুযোগ তৈরি করা হয়। দোহারে এই বিশেষ ক্যাম্পেইন কার্যক্রমে দোহার জেনারেল হাসপাতালের করতিপক্ষ অংশ নেন এবং স্থানীয়দের মাঝে মশার কয়েল তুলে দিতে ভয়েস এশিয়ানের সাথে যুক্ত হোন।

আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে মানুষ নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আরও সচেতন হবে। ভয়েস এশিয়ান আয়োজিত ডেঙ্গু বিষয়ক বিশেষ এই কার্যক্রমকে সফলভাবে আয়োজন করতে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসে সিঙ্গাপুরের অতি সুপরিচিত নাম রঞ্জিত গ্রুপ। রঞ্জিত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রঞ্জিত চন্দ্র সাহা এ বিষয়ে বলেন দেশের এই কঠিন মুহূর্তে দেশের মানুষের জন্য কিছু করতে পেরে খুব ভাল লাগছে। ভয়েস এশিয়ানের আগামীর যেকোনো সামাজিক বিভিন্ন কাজে আমি ও আমার গ্রুপ সব সময় পাশে থাকবো। এছাড়াও এই কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসে সিঙ্গাপুর প্রবাসী উজ্জ্বল চন্দ্র রায় এবং মহি উদ্দিন। তাদের সকলের প্রতি আমাদের ভয়েস এশিয়ান নিউজ টিম এবং দেশবাসী কৃতজ্ঞ।





 

বিশেষ প্রতিবেদন

নিত্যপণ্যের চড়া দামে হিমশিম, স্বস্তি দিল ‘মানবতার বাজার’

উন্নয়ন ও সততায় অনন্য চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু

খালেদা জিয়া যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন

৬১ বছরে সিঙ্গাপুর: ‘মাজুলাহ সিঙ্গাপুরা, গো বিয়ন্ড!’-এর অঙ্গীকারে নতুন ভবিষ্যতের পথে

তারেক রহমান বাংলাদেশের আইকনিক প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস ২০২৬ বিজয়ী

ব্যয় সংকোচনে প্রধানমন্ত্রীর চমকপ্রদ সব সিদ্ধান্ত

কূটনৈতিক ব্যর্থতায় শ্রমবাজার হারাচ্ছে দেশ

দারিদ্র্যপীড়িত দ্বীপ থেকে বিশ্বের অন্যতম ধনী দেশ সিঙ্গাপুর

ময়লার ভাগাড়ে কোটি টাকার বাণিজ্য

বিশেষ প্রতিবেদন বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online10
Today841
Yesterday5689
TOTAL7467572