| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ৫ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : বিশেষ প্রতিবেদন তারিখ : ০৪-০৯-২০২৬

উন্নয়ন ও সততায় অনন্য চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু


  সাজেদুল হক ডিউক (নিউজ এডিটর)


ভয়েস এশিয়ান, ০৪ সেপ্টেম্বর, ২০২৬।। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় গত পাঁচ বছরে দৃশ্যমান পরিবর্তন এনেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু। সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে কোলা ইউনিয়নকে মুন্সিগঞ্জ জেলার ৬৭টি ইউনিয়নের মধ্যে অন্যতম সফল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করার দাবি করছেন স্থানীয়রা।

এসএসসি ১৯৯৩ ব্যাচের এই কৃতী শিক্ষার্থী ও ছাত্রনেতা ঐতিহ্যবাহী মজিদপুর দয়হাটা কে.সি. ইনস্টিটিউশন থেকে ফার্স্ট ডিভিশনে এসএসসি পাস করেন। পরে সরকারি শ্রীনগর কলেজে ভর্তি হয়ে এইচএসসি সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে কর্মজীবনের শুরুতে কোরিয়া এবং পরবর্তীতে জাপানে কর্মরত ছিলেন তিনি।

২০০০ সালে দেশে ফিরে ব্যবসায় মনোনিবেশ করেন এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু। শুরু করেন শাড়ি ও থ্রি-পিসের ব্যবসা। তার ব্যবসা প্রতিষ্ঠান সিমরান ফ্যাশন হাউজ বর্তমানে মগবাজার ও শ্রীনগরের এম রহমান মার্কেট—দুই স্থানে সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

ব্যবসার পাশাপাশি জনসেবার প্রতি আগ্রহ থেকেই স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে যুক্ত হন তিনি। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৬ ডিসেম্বর কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমতার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্ব দেন তিনি। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে কোলা ইউনিয়নে প্রায় ৩৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি আরও প্রায় ৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বর্তমানে বাস্তবায়নের পথে রয়েছে।

রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং ওয়ার্ডভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখছেন চেয়ারম্যান মিন্টু। তার নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

তার সততা ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বর্তমানে বাংলাদেশ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, কোলা ইউনিয়নের চলমান উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেই ধারাবাহিকতায় আগামী দিনেও এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টুর ওপর আস্থা রাখতে চান ইউনিয়নবাসী।

এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরাও তাদের প্রিয় বন্ধু এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টুর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে জনসেবা ও উন্নয়নের মাধ্যমে তিনি ভবিষ্যতে আরও এগিয়ে যাবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।





 

বিশেষ প্রতিবেদন

নবাবগঞ্জ-দোহারে ভয়েস এশিয়ানের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিত্যপণ্যের চড়া দামে হিমশিম, স্বস্তি দিল ‘মানবতার বাজার’

খালেদা জিয়া যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন

৬১ বছরে সিঙ্গাপুর: ‘মাজুলাহ সিঙ্গাপুরা, গো বিয়ন্ড!’-এর অঙ্গীকারে নতুন ভবিষ্যতের পথে

তারেক রহমান বাংলাদেশের আইকনিক প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস ২০২৬ বিজয়ী

ব্যয় সংকোচনে প্রধানমন্ত্রীর চমকপ্রদ সব সিদ্ধান্ত

কূটনৈতিক ব্যর্থতায় শ্রমবাজার হারাচ্ছে দেশ

দারিদ্র্যপীড়িত দ্বীপ থেকে বিশ্বের অন্যতম ধনী দেশ সিঙ্গাপুর

ময়লার ভাগাড়ে কোটি টাকার বাণিজ্য

বিশেষ প্রতিবেদন বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today1498
Yesterday5648
TOTAL7473877