| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২০-০৯-২০২৬

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন: ৬ জনের মৃত্যু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২০ সেপ্টেম্বর, ২০২৬।। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকায় ওই পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

তবে বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর পাশাপাশি নয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 





 

জাতীয়

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় অপ্রতিম

পটুয়াখালীতে মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

রাজধানীতে ভোর থেকে বৃষ্টি, স্বস্তির সঙ্গে ভোগান্তি

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today1069
Yesterday5469
TOTAL7393943