| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২০-০৯-২০২৬

রাজধানীতে ভোর থেকে বৃষ্টি, স্বস্তির সঙ্গে ভোগান্তি


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২০ সেপ্টেম্বর, ২০২৬।। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। ভ্যাপসা গরমের মধ্যে ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। এতে নগর জীবনে স্বস্তির পরশ মিললেও ভোগান্তিতে পড়েছেন অনেকে। দিনের শুরুতেই বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন শিক্ষার্থী-অভিভাবকসহ কর্মস্থল ও প্রয়োজনীয় কাজের জন্য ঘর থেকে বের হওয়া মানুষেরা।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টা থেকে রামপুরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর আগে ঝড়ো বাতাস বয়ে যায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

 

 





 

জাতীয়

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন: ৬ জনের মৃত্যু

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় অপ্রতিম

পটুয়াখালীতে মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today1059
Yesterday5469
TOTAL7393933