| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২০-০৯-২০২৬

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২০ সেপ্টেম্বর, ২০২৬।। দেশে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই প্রাণ হারিয়েছেন ৮৭ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে এবং অন্যদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১৮৪ জনের মধ্যে নারীর সংখ্যা ৫০ দশমিক ৮ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ২ শতাংশ।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ছিল না। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা যান। চলতি সেপ্টেম্বরেই এখন পর্যন্ত ৮৭ জনের মৃত্যু হয়েছে। গত ৮ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয়।

এদিকে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ৬১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৯৩ জন ভর্তি হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৭২ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৬১০ জন।

রোগীর মাসভিত্তিক হিসাবেও সেপ্টেম্বরে পরিস্থিতির অবনতির চিত্র স্পষ্ট। চলতি মাসে এখন পর্যন্ত ২৬ হাজার ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের মাস আগস্টে ভর্তি হয়েছিলেন ২০ হাজার ৫৩৬ জন।

এর আগে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭ এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

মৃত্যুর হিসাবেও ঢাকায় ডেঙ্গুর প্রভাব সবচেয়ে বেশি। ঢাকা বিভাগের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে ৫৩ জন, উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২৩ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া খুলনায় ৩৪ জন, ময়মনসিংহ ও চট্টগ্রামে ১৮ জন করে, বরিশালে ১৪, রাজশাহীতে আট, রংপুরে চার এবং সিলেটে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

 





 

জাতীয়

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন: ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় অপ্রতিম

পটুয়াখালীতে মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

রাজধানীতে ভোর থেকে বৃষ্টি, স্বস্তির সঙ্গে ভোগান্তি

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today1073
Yesterday5469
TOTAL7393947