| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২০-০৯-২০২৬

পটুয়াখালীতে মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২০ সেপ্টেম্বর, ২০২৬।। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও মেয়ে রয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গলাচিপা উপজেলার কাইয়ুম মিয়া (৫০), পিতা রাজ্জাক প্যাদা; শিল্পী রানী (৪০), পিতা অনিল মিস্ত্রী; তিথি রানী (২৩), পিতা বীরেন মিস্ত্রী এবং মিরাজ (২৩)। নিহত শিল্পী রানী ও তিথি রানী সম্পর্কে মা ও মেয়ে। তারা চারজনই গলাচিপা উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পটুয়াখালী শহর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে গলাচিপা উপজেলার হরিদেবপুরের উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি দলুগাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তালতলী থেকে ঢাকাগামী ইমরান পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। তারা দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক করা হয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 





 

জাতীয়

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন: ৬ জনের মৃত্যু

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় অপ্রতিম

রাজধানীতে ভোর থেকে বৃষ্টি, স্বস্তির সঙ্গে ভোগান্তি

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online24
Today1074
Yesterday5469
TOTAL7393948