| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আইন ও আদালত তারিখ : ১৫-০৯-২০২৬

কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত, পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৫ সেপ্টেম্বর, ২০২৬।। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পাঁচ আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে বাজেয়াপ্ত সম্পত্তি জুলাই শহিদের পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
 
আদেশে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।
 
বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহত ব্যক্তি এবং তাদের পরিবারের মধ্যে ‘জুলাই ফাউন্ডেশন’ বা অন্য কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে উপযুক্ত ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
 
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও পলাতক। তবে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে এই আদেশে ভিন্নতা রয়েছে।
 
প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রুলস অ্যান্ড স্ট্যাটিউটসে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রয়েছে। এবারই প্রথম ট্রাইব্যুনাল আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে।
 
রায়ের বিরুদ্ধে আসামিদের ৩০ দিনের মধ্যে আবেদন করার সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ে আবেদন না হলে রায় বাস্তবায়নে সরকারের আর কোনো বাধা থাকবে না।
 




 

আইন ও আদালত

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের, আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হচ্ছে

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: পলাতক শেখ হাসিনা, বেনজিরসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

নুসরাত হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন; খালাস ১০

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোক-অবরুদ্ধের আদেশ

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি

জুলাই গণঅভ্যুত্থানের ছয় মামলায় মৃত্যুদণ্ড ১৬, যাবজ্জীবন ১১

আইন ও আদালত বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online22
Today3278
Yesterday5272
TOTAL7364300