| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আইন ও আদালত তারিখ : ৩১-০৮-২০২৬

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ৩১ আগষ্ট, ২০২৬।। মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি করে আজ সোমবার এ রায় দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ।

এই মামলায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গত বছরের ১৭ মে রায় দিয়েছিলেন। সেই রায়ে প্রধান আসামি হিটু শেখের (৪৭) মৃত্যুদণ্ডাদেশ হয়। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয় তাকে।

বিচারিক আদালতের রায়ে বাকি তিন আসামি খালাস পান। তারা হলেন নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগম।

বিচারিক আদালতে রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য হাইকোর্টে আসে মামলাটি। পাশাপাশি দণ্ডিত আসামি আপিলও করেন।

হাইকোর্টে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

আছিয়ার বাড়ি মাগুরার শ্রীপুরে। গত বছরের মার্চের শুরুতে সে মাগুরা শহরে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানেই ধর্ষণের শিকার হয় শিশুটি।

ওই বছরের ৬ মার্চ তাকে অচেতন অবস্থায় মাগুরা আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সবশেষে ঢাকা সিএমএইচে নেওয়া হয় শিশুটিকে। সেখানে ১৩ মার্চ তার মৃত্যু হয়।

দুদিন পর ৮ মার্চ আছিয়ার মা চারজনের বিরুদ্ধে মামলা করেন। তাদের গ্রেপ্তারও করে পুলিশ। বিক্ষুব্ধ জনতা তখন আসামিদের বাড়িঘর ভাঙচুর করে। বিচারের দাবিতে সারা দেশে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন।

এক মাসের মধ্যেই গত বছরের ১৩ এপ্রিল মাগুরার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। এরপর ২৩ এপ্রিল শুরু হয় বিচার। দুমাস পর ১৭ মে রায় দেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

গত বছরের ২১ মে এ মামলার নথি উচ্চ আদালতে আসে। পরে সব যাচাই-বাছাই শেষে পেপারবুক তৈরির জন্য বিজি প্রেসে পাঠানো হয়। প্রস্তুতের পর পেপারবুক ৮ জুন হাইকোর্টে পাঠানো হয়। এরপর শুনানির জন্য বিশেষায়িত বেঞ্চের কার্যতালিকাভুক্ত হয় মামলাটি।

 





 

আইন ও আদালত

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হচ্ছে

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: পলাতক শেখ হাসিনা, বেনজিরসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

নুসরাত হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন; খালাস ১০

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোক-অবরুদ্ধের আদেশ

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি

জুলাই গণঅভ্যুত্থানের ছয় মামলায় মৃত্যুদণ্ড ১৬, যাবজ্জীবন ১১

সাদ্দাম-ইনানকে ফোনে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের

বিদ্বেষমূলক নয়, শেখ হাসিনার এমন বক্তব্য প্রচারে বাধা নেই : চিফ প্রসিকিউটর

প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

আইন ও আদালত বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online15
Today2612
Yesterday5523
TOTAL7353074