| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আইন ও আদালত তারিখ : ০৩-০৯-২০২৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: পলাতক শেখ হাসিনা, বেনজিরসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৩ সেপ্টেম্বর, ২০২৬।। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। একই সঙ্গে পলাতক আসামিদের আত্মসমর্পণের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।

এদিন গ্রেপ্তার ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, শাহরিয়ার কবিরসহ অন্যরা। অসুস্থ থাকায় সাংবাদিক ফারজানা রুপাকে আদালতে হাজির করা হয়নি।

এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে শাপলা চত্বরের ঘটনায় আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আসামিদের যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে হত্যাযজ্ঞ চালানো হয়। উদ্দেশ্য ছিল হেফাজতে ইসলামকে নির্মূল করা।

শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে। মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের মধ্যে রয়েছেন এ কে এম শহীদুল হক, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক মোজাম্মেল বাবুসহ আরও কয়েকজন।

 

 





 

আইন ও আদালত

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হচ্ছে

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

নুসরাত হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন; খালাস ১০

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোক-অবরুদ্ধের আদেশ

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি

জুলাই গণঅভ্যুত্থানের ছয় মামলায় মৃত্যুদণ্ড ১৬, যাবজ্জীবন ১১

সাদ্দাম-ইনানকে ফোনে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের

বিদ্বেষমূলক নয়, শেখ হাসিনার এমন বক্তব্য প্রচারে বাধা নেই : চিফ প্রসিকিউটর

প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

আইন ও আদালত বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today2610
Yesterday5523
TOTAL7353072