ভয়েস এশিয়ান, ২৪ আগষ্ট, ২০২৬।। ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের রায় ঘোষণা করা হয়েছে। রায়ে মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।
চারজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, আর খালাস পেয়েছেন ১০ আসামি।
সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর এ রায় ঘোষণা করেন।




ভয়েস এশিয়ান ডেস্ক












