| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অনির্ধারিত তারিখ : ১৩-০৯-২০২৬

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর প্রসিকিউটর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর

এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৩ সেপ্টেম্বর, ২০২৬।। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আজ রবিবার জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গ্রেপ্তার এই আসামিকে জিজ্ঞাসাবাদের মধ্যদিয়ে দীর্ঘ ৪৫ বছর পর পুনরুজ্জীবিত হলো জিয়াউর রহমান হত্যা মামলা।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা আগামীর সময়কে বলেছেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল (সাবেক) মতিউর রহমান। জিয়াউর রহমানকে হত্যার আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানিয়েছেন, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকাল সোমবার আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই মোজাফফর হোসেনকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়।

মোজাফফরকে জিজ্ঞাসাবাদে কী পাওয়া গেছে, জানতে চাইলে প্রসিকিউটর তানভীর হাসান বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান হত্যার শিকার হন। ওই বছরের ২৮ মে হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। এটিও জিজ্ঞাসাবাদে মোজাফফর স্বীকার করেছেন।

জুলাই হত্যাকাণ্ডের বিষয়েও মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান প্রসিকিউটর তানভীর হাসান।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফর হোসেন গ্রেপ্তার আছেন। গত ২৩ জুলাই তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, ‘এক-এগারোর বিতর্কিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিষয় তদন্ত করতে গিয়ে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের সঙ্গে তার যোগসূত্রতা খুঁজে পাওয়া যায়। তদন্তে দেখা যায়, গত জুলাই আন্দোলনে যখন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, সেই সময় মাসুদ উদ্দিন চৌধুরী এবং মোজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে।’

তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার আমাদের পার্শ্ববর্তী দেশে যাতায়াত করেছেন। বাংলাদেশে এসে আত্মগোপনে থেকে মাসুদ উদ্দিন চৌধুরীসহ সরকারের অনেকের সঙ্গে থেকে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট ছিলে। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অনেক পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গেও তিনি জড়িত। পরে জানতে পারলাম, মোজাফফর হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।’





 

অনির্ধারিত

পরিবারকে সাথে নিয়ে ভোট দিলেন তারেক রহমান

খুলনায় এনসিপি নেতাকে গুলি: হামলাকারীদের ধরতে সীমান্তে কড়া নজরদারি

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, গ্রেপ্তার ১

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ অজ্ঞাত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ তোলা হবে আজ

খালেদা জিয়ার দেয়া উপহার বলেই অবহেলিত

বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি

আজ থেকে টিসিবির পণ্য মিলবে স্মার্ট কার্ডে

দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, প্রাণহানি বেড়ে ৬২

রোহিঙ্গা ইস্যুতে চীন-ভারতের নীরবতায় বিস্মিত ঢাকা

জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ আসছে নতুন নোট

অনির্ধারিত বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today2195
Yesterday5288
TOTAL7357945