| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অনির্ধারিত তারিখ : ০৩-১২-২০২৪

জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ আসছে নতুন নোট


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৩ ডিসেম্বর, ২০২৪।। আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসছে শেখ মুজিবুর রহমানের ছবিমুক্ত নোট। বঙ্গবন্ধুর জায়গায় ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দোলচিত্র বা গ্রাফিতি যুক্ত হবে।

এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের চূড়ান্ত অনুমোদন এসেছে। শিগগিরই ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে অন্তর্বর্তী সরকার।

এসব নোটে নতুন করে নকশা করার ঘোষণা দেওয়া হয়েছে। আপাতত এই চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই তার ছবি তুলে দেওয়া হতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, ‘নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা।’

টাকশালের এক কর্মকর্তা বলেন, ‘এখন শুধু টেন্ডার বাকি। টেন্ডারের কাজটা শেষ হয়ে গেলেই নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না। এই মুহূর্তে আমরা টাকা ছাপা বন্ধ রেখেছি। প্রয়োজন অনুযায়ী আবার ছাপা শুরু করা হবে।’

অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে চারটি নোট আবার নকশা করা হবে। পরে অন্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ২৯ সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে।

নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন।





 

অনির্ধারিত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর

পরিবারকে সাথে নিয়ে ভোট দিলেন তারেক রহমান

খুলনায় এনসিপি নেতাকে গুলি: হামলাকারীদের ধরতে সীমান্তে কড়া নজরদারি

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, গ্রেপ্তার ১

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ অজ্ঞাত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ তোলা হবে আজ

খালেদা জিয়ার দেয়া উপহার বলেই অবহেলিত

বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি

আজ থেকে টিসিবির পণ্য মিলবে স্মার্ট কার্ডে

দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, প্রাণহানি বেড়ে ৬২

রোহিঙ্গা ইস্যুতে চীন-ভারতের নীরবতায় বিস্মিত ঢাকা

অনির্ধারিত বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online25
Today2392
Yesterday5288
TOTAL7358142