| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অনির্ধারিত তারিখ : ২৯-১২-২০২৪

দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, প্রাণহানি বেড়ে ৬২


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৯ ডিসেম্বর, ২০২৪।। দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় প্রাথমিকভাবে ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।

রোববার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, আজ সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। এরপরই আগুন ধরে যায় সেটিতে। দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে বলে জানা গেছে। এ পর্যন্ত দুজনকে জীবিত বের করা হয়েছে। ১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিলো জেজু এয়ারের এ উড়োজাহাজটি।

পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলোযোগ তৈরি হয়ে এ দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 





 

অনির্ধারিত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর

পরিবারকে সাথে নিয়ে ভোট দিলেন তারেক রহমান

খুলনায় এনসিপি নেতাকে গুলি: হামলাকারীদের ধরতে সীমান্তে কড়া নজরদারি

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, গ্রেপ্তার ১

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ অজ্ঞাত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ তোলা হবে আজ

খালেদা জিয়ার দেয়া উপহার বলেই অবহেলিত

বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি

আজ থেকে টিসিবির পণ্য মিলবে স্মার্ট কার্ডে

রোহিঙ্গা ইস্যুতে চীন-ভারতের নীরবতায় বিস্মিত ঢাকা

জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ আসছে নতুন নোট

অনির্ধারিত বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today2406
Yesterday5288
TOTAL7358156