| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অনির্ধারিত তারিখ : ০৮-০১-২০২৫

আজ থেকে টিসিবির পণ্য মিলবে স্মার্ট কার্ডে


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৮ জানুয়ারী, ২০২৫।। আজ বুধবার (৮ জানুয়ারি) থেকে দেশব্যাপী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার মোড়ে বাণিজ্য উপদেষ্টা এই বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। চলতি জানুয়ারি মাসের এক কোটি উপকারভোগীর কাছে তিন পণ্য-চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি শুরু করবে টিসিবি।

এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা- উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হচ্ছে। জানুয়ারি মাস থেকে শুধু স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। আগের প্রচলিত সব ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রয় বন্ধ থাকবে।  

এছাড়া স্মার্ট কার্ডধারীরা নির্ধারিত ডিলারের কাছ থেকে সর্বোচ্চ এক কেজি চিনি ৭০ টাকা দরে কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা দরে সর্বোচ্চ ২ কোজি কিনতে পারবেন। এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার কিনতে পারবেন।

জানা গেছে, টিসিবির বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের জন্য প্রতি মাসে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ২ কোটি লিটার ভোজ্য তেল, ১০,০০০ মেট্রিক টন চিনি এবং পবিত্র রমজানের সময় ১০,০০০ মেট্রিক টন ছোলা, প্রায় ১,৫০০ মেট্রিক টন খেজুর, এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আমদানির মাধ্যমে সারা দেশে পেঁয়াজ ও আলু বিক্রয় করে থাকে।  

এই বিশাল কর্মযজ্ঞ পালনের জন্য টিসিবির গুদামগুলোতে সাপ্তাহিক বন্ধের দিনগুলোসহ প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

 





 

অনির্ধারিত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর

পরিবারকে সাথে নিয়ে ভোট দিলেন তারেক রহমান

খুলনায় এনসিপি নেতাকে গুলি: হামলাকারীদের ধরতে সীমান্তে কড়া নজরদারি

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, গ্রেপ্তার ১

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ অজ্ঞাত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ তোলা হবে আজ

খালেদা জিয়ার দেয়া উপহার বলেই অবহেলিত

বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি

দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, প্রাণহানি বেড়ে ৬২

রোহিঙ্গা ইস্যুতে চীন-ভারতের নীরবতায় বিস্মিত ঢাকা

জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ আসছে নতুন নোট

অনির্ধারিত বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today2524
Yesterday5288
TOTAL7358274