| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : বিনোদন তারিখ : ০৯-০৮-২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার


  বিনোদন ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৯ আগষ্ট, ২০২৬।। ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ রোববার (০৯ আগস্ট) দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। দীর্ঘদিন পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বরাবরই দাবি করে এসেছে জনপ্রিয় এ চিত্রনায়কের পরিবার। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। যদিও পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে।

সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র।

 

 





 

বিনোদন

ফেরদৌস-রিয়াজ-শাওন-মাহিসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

চিত্রনায়ক সালমান শাহ হত্যায় নতুন মোড়, ৩০ বছর পর তোলা হচ্ছে লাশ

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই

নাটক দেখতে বেইলি রোডে মহিলা সমিতিতে স্ত্রী-কন্যাসহ প্রধানমন্ত্রী

বিএনপির মনোনয়ন তালিকায় নেই কোনো শিল্পীর নাম

সালমান শাহ হত্যা মামলায় সামিরার মা লুসিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশে শিল্পীদের কদর কোনোদিনই ছিলো না, এখনো নাই: সাবিনা ইয়াসমিন

ইসরায়েলি চলচ্চিত্রশিল্প বয়কটের ডাক বিশ্বের ১৮০০ শিল্পী-নির্মাতার

স্বপ্নের নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

‘নতুন কুঁড়ি’ ফিরছে ১৯ বছর পর

বিনোদন বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online22
Today107
Yesterday5300
TOTAL7176830