| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : বিনোদন তারিখ : ১৪-০৮-২০২৫

‘নতুন কুঁড়ি’ ফিরছে ১৯ বছর পর


  বিনোদন ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৪ আগষ্ট, ২০২৫।। দেশের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। আবারও বিটিভির পর্দায় ফিরছে অনুষ্ঠানটি। দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শুরু করতে যাচ্ছে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা।

বিটিভি জানায়, ১৫ আগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে। দেশকে ২০ অঞ্চলে ভাগ করে বাছাইপর্ব শেষে বিজয়ীরা অংশ নেবেন মূল প্রতিযোগিতায়।

একক ও দলীয় অভিনয়, নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলা- এমন নানা বিষয়ে হবে প্রতিযোগিতা। ৬-১০ বছর বয়সিরা ‘ক’ শাখা আর ১১-১৫ বছর বয়সীরা ‘খ’ শাখায় অংশ নিতে পারবেন।

১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ ২০০৬ সাল পর্যন্ত চলেছিল। বছরের পর বছর এই অনুষ্ঠান দর্শকদের সামনে হাজির করেছে বহু প্রতিভাবান শিল্পী।

আর্থিক সংকট ও গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এরপর ২০২০ সালে অনুষ্ঠানটি পুনরায় শুরু করার পরিকল্পনার খবর প্রকাশিত হলেও কোভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি।

 





 

বিনোদন

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

ফেরদৌস-রিয়াজ-শাওন-মাহিসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

চিত্রনায়ক সালমান শাহ হত্যায় নতুন মোড়, ৩০ বছর পর তোলা হচ্ছে লাশ

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই

নাটক দেখতে বেইলি রোডে মহিলা সমিতিতে স্ত্রী-কন্যাসহ প্রধানমন্ত্রী

বিএনপির মনোনয়ন তালিকায় নেই কোনো শিল্পীর নাম

সালমান শাহ হত্যা মামলায় সামিরার মা লুসিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশে শিল্পীদের কদর কোনোদিনই ছিলো না, এখনো নাই: সাবিনা ইয়াসমিন

ইসরায়েলি চলচ্চিত্রশিল্প বয়কটের ডাক বিশ্বের ১৮০০ শিল্পী-নির্মাতার

স্বপ্নের নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today372
Yesterday5300
TOTAL7177095