| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ১৬ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : বিনোদন তারিখ : ০৬-০৯-২০২৫

স্বপ্নের নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ


  বিনোদন ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৬ সেপ্টেম্বর, ২০২৫।। আজ ৬ সেপ্টেম্বর। ১৯৯৬ সালের এই দিনেই না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার রহস্যজনক ও হঠাৎ মৃত্যুর খবর যেন পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। আজ তার ২৯তম মৃত্যুবার্ষিকী। সালমান শাহ কোটি কোটি বাঙালির মনে আজও ভালোবাসায়, শোকে ও ভক্তিতে রয়ে গেছেন।

সালমান শাহ- এর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর, সিলেটে। এই নায়ক মাত্র চার বছর সময়ের মধ্যে (১৯৯৩-১৯৯৬) ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে এক অনন্য ইতিহাস গড়েছিলেন। বলা হয়, বাংলা সিনেমায় নতুন একটি অধ্যায় শুরু হয়েছিলো তার আগমনে।

সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘প্রিয়জন’সহ একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায়। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হয়েছিলো, তারপরেও এ মৃত্যু ঘিরে তৈরি হয় নানা প্রশ্ন ও রহস্য। এখন পর্যন্ত তা নিয়ে নানা বিতর্ক, তদন্ত ও আইনি লড়াই চলেছে। কিন্তু তার প্রকৃত মৃত্যুর কারণ আজও পরিষ্কার নয়।

 





 

বিনোদন

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

ফেরদৌস-রিয়াজ-শাওন-মাহিসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

চিত্রনায়ক সালমান শাহ হত্যায় নতুন মোড়, ৩০ বছর পর তোলা হচ্ছে লাশ

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই

নাটক দেখতে বেইলি রোডে মহিলা সমিতিতে স্ত্রী-কন্যাসহ প্রধানমন্ত্রী

বিএনপির মনোনয়ন তালিকায় নেই কোনো শিল্পীর নাম

সালমান শাহ হত্যা মামলায় সামিরার মা লুসিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশে শিল্পীদের কদর কোনোদিনই ছিলো না, এখনো নাই: সাবিনা ইয়াসমিন

ইসরায়েলি চলচ্চিত্রশিল্প বয়কটের ডাক বিশ্বের ১৮০০ শিল্পী-নির্মাতার

‘নতুন কুঁড়ি’ ফিরছে ১৯ বছর পর

বিনোদন বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today708
Yesterday5527
TOTAL7182958