| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ১৬ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৮-০৮-২০২৬

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৮ আগষ্ট, ২০২৬।। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার গুণগত মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ১২টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ বক্তব্যে তিনি চিকিৎসকদের প্রতি এ আহ্বান জানান। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে ব্যাঘাত সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় থাকলেও সমস্যা সমাধানে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির মূল দর্শন হচ্ছে ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’ বা রোগ নিরাময়ের চেয়ে প্রতিরোধে বেশি জোর দেওয়া। জনমানুষের মধ্যে রোগের কারণ, প্রতিকার ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে প্রাথমিক সচেতনতা গড়ে তুলতে পারলে অনেক জটিল রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।

বিখ্যাত মার্কিন উদ্ভাবক টমাস এডিসনের একটি উক্তি উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের চিকিৎসকের কাজ কেবল ওষুধ বিতরণ নয়, বরং রোগীর শরীরের যত্ন, সঠিক খাদ্যাভ্যাস এবং রোগের মূল কারণ ও প্রতিরোধে সচেতন করাই হবে মূল লক্ষ্য। সরকারের বর্তমান স্বাস্থ্যনীতির সঙ্গে এই ধারণার মিল রয়েছে জানিয়ে তিনি বলেন, রোগ প্রতিরোধের ওপর ভিত্তি করে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিশাল স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও পরিচালনায় চিকিৎসকদেরই অগ্রণী নেতৃত্ব দিতে হবে।

এর আগে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনকালে জাতীয় সংসদ প্রাঙ্গণে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি চারা রোপণ করেন। পরবর্তীতে জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল কর্মসূচির সূচনা হয় এবং শান্তির পায়রা ওড়ানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

 





 

জাতীয়

বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছাড়াল

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ও শিঙাড়া বিলির অভিযোগে ৩ জনকে মারধর, আটক ২

আগামী অক্টোবরে চালু হবে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার অঙ্গীকারে শুরু হলো ‘হৃদয়ে ঢাকা ৪১৬’

আলোচনার টেবিলে শর্ত, প্রধানমন্ত্রীর দিল্লি সফর অনিশ্চিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today530
Yesterday5527
TOTAL7182780