| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১৫-০৮-২০২৬

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৫ আগষ্ট, ২০২৬।। শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। কোনো ভোগান্তি থাকবে না। মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হবে না।
 
তিনি বলেন, শিক্ষকদের বাস্তব অবস্থা আমরা একটা ভিডিওতে দেখেছি। আগে ঘুষ দিয়ে ভাতার টাকা নিতে হতো। আজ যত সহজে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেয়া হচ্ছে, কিন্তু এত সহজ ছিল না।
 
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আ. লীগ সরকার লুটপাট করে অবসরের ২টি বোর্ড পঙ্গু করে রেখে গেছেন।
 
তারেক রহমান বলেন, শিক্ষকদের অবসর ভাতার ফান্ডে পর্যাপ্ত টাকা নেই, বিশেষ ব্যবস্থার মাধ্যমে টাকা দেয়া হচ্ছে।
 
তিনি বলেন, প্রচলিত নিয়মে শিক্ষকতা থেকে অবসর নিলেও আপনারা এখনও শিক্ষক। আপনাদের ভূমিকা সর্বজনগ্রাহ্য।




 

জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ও শিঙাড়া বিলির অভিযোগে ৩ জনকে মারধর, আটক ২

আগামী অক্টোবরে চালু হবে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার অঙ্গীকারে শুরু হলো ‘হৃদয়ে ঢাকা ৪১৬’

আলোচনার টেবিলে শর্ত, প্রধানমন্ত্রীর দিল্লি সফর অনিশ্চিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর কাছে যে ৯ দাবি জানাল হেফাজতে ইসলাম

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online17
Today3688
Yesterday5300
TOTAL7180411