| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১৫-০৮-২০২৬

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার অঙ্গীকারে শুরু হলো ‘হৃদয়ে ঢাকা ৪১৬’


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৫ আগষ্ট, ২০২৬।। রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরতে এবং নগরের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আয়োজনে শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে বর্ণাঢ্য এই রান অনুষ্ঠিত হয়।

রাজধানীর ৪১৬ বছর পূর্তি এবং ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ডিএসসিসির উদ্যোগে মাসব্যাপী (১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর) আয়োজিত "হৃদয়ে ঢাকা ৪১৬" উৎসবের অংশ হিসেবে এই বিশেষ হেরিটেজ রানের আয়োজন করা হয়।

হাজারো নাগরিকের অংশগ্রহণে বর্ণাঢ্য পথপরিক্রমা

সকাল ৭টায় মতিঝিল থেকে শুরু হওয়া এই হেরিটেজ রানে অংশ নেন ১ হাজারের বেশি নাগরিক। মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি কাকরাইল মোড়, রমনা, শাহবাগ, কাটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী মোড়, লালবাগ কেল্লা ও শহীদনগর হয়ে সোয়ারীঘাট লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। দৌড় শেষে অংশগ্রহণকারী প্রত্যেক রানারকে ডিএসসিসির পক্ষ থেকে সম্মাননা পদক ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হেরিটেজ রানের শুভ উদ্বোধন করেন। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

ঐতিহ্য সংরক্ষণ ও দায়িত্বশীল নাগরিক গঠনের বার্তা

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেমন খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, তেমনি আমাদের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখার ওপরও সমান জোর দিয়েছেন। তিনি ডিএসসিসির এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম ঢাকার ঐতিহাসিক শেকড় সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মোঃ আবদুস সালাম নগরবাসীকে নিজস্ব দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বাস্তবতার মধ্য দিয়েই ঢাকাকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে হবে। যত্রতত্র ময়লা না ফেলা এবং সিটি কর্পোরেশনের সেবার পাশাপাশি নাগরিক ও ব্যবসায়ীদের সহযোগিতার ওপর তিনি জোর দেন। একই সাথে তিনি জানান, আগামীতে প্রতিবছর এই আয়োজন বজায় রাখার পাশাপাশি পুরান ঢাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, পৃথক সাইকেল লেন এবং হাঁটা-দৌড়ের অনুকূল পথ তৈরির পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের।

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের বর্ণিল আগামী আয়োজনসমূহ: এক মাসের এই উৎসবে নগরবাসীর জন্য রয়েছে সাংস্কৃতিক ও বিনোদনমূলক নানা আয়োজন রয়েছে, যার মধ্যে-

আগামী ১৬ থেকে ২২ আগস্ট সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এবং ২১ থেকে ২৮ আগস্ট শিল্পকলা একাডেমিতে ঢাকাকেন্দ্রিক বিশেষ মঞ্চনাটক প্রদর্শিত হবে। ২১ আগস্ট বুড়িগঙ্গায় (খোলামোড়া থেকে ওয়াইজ ঘাট) ঐতিহ্যবাহী নৌকা বাইচ এবং একই দিনে সদরঘাট থেকে শতবছরের পুরাতন বিশেষ হেরিটেজ ক্রুজে পর্যটকদের ভ্রমণের ব্যবস্থা থাকছে।

চলচ্চিত্র ও বিনোদনপ্রেমীদের জন্য ২২ আগস্ট মধুমিতা সিনেমা হলে ঢাকাকেন্দ্রিক পুরাতন চলচ্চিত্র প্রদর্শন এবং ২৩ থেকে ২৯ আগস্ট বিটিভিতে ঐতিহ্যবাহী নাটক ও বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। কেনাকাটায় উৎসাহ দিতে ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিপণিবিতানগুলোতে চলবে ‘দ্য গ্রেট ঢাকা সেল’ এবং একই সময়ে নাগরিকদের অনুভূতি প্রকাশের সুযোগ দিতে রাখা হয়েছে ‘লাভ লেটার টু ঢাকা’ শিরোনামে চিঠি আহ্বান কর্মসূচি।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ২৪ আগস্ট উত্তর ধানমন্ডির জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এরপর ২৮ আগস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকিসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৯ আগস্ট বিকেল ৪টায় ঐতিহাসিক লালবাগ কেল্লায় তিনি এই উৎসবের উদ্বোধন করবেন; একই সাথে সূচনা করবেন ‘ক্লিন সিট, গ্রিন সিট’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির।

উৎসবের শেষ পর্বেও থাকছে বর্ণিল রূপ—৩০ আগস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, ‘ঢাকা আড্ডা’ ও কাওয়ালী সন্ধ্যা; ১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশিষ্ট শিল্পীদের সমন্বয়ে উন্মুক্ত আর্ট ক্যাম্প এবং ৫ সেপ্টেম্বর আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘পঞ্চায়েতি আড্ডা’র মধ্য দিয়ে শেষ হবে মাসব্যাপী এই আয়োজন।

 





 

জাতীয়

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ও শিঙাড়া বিলির অভিযোগে ৩ জনকে মারধর, আটক ২

আগামী অক্টোবরে চালু হবে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী

আলোচনার টেবিলে শর্ত, প্রধানমন্ত্রীর দিল্লি সফর অনিশ্চিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর কাছে যে ৯ দাবি জানাল হেফাজতে ইসলাম

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today3489
Yesterday5300
TOTAL7180212