| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ৮ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৭-১১-২০২৬

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৭ নভেম্বর, ২০২৬।। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৪৫৮ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে দুইজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৭১৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, রংপুর বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২১৯ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।

 

 





 

জাতীয়

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে প্রাথমিকভাবে ৩০০ প্রার্থী নির্বাচিত

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ২ প্রাণহানি

প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

সৌদি আরবে ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে : আইনমন্ত্রী

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ভোগাতে পারে ভ্যাপসা গরম

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করব: প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online24
Today5462
Yesterday6284
TOTAL7723210