| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ৮ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৮-১১-২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে প্রাথমিকভাবে ৩০০ প্রার্থী নির্বাচিত


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৮ নভেম্বর, ২০২৬।। খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ প্রার্থী নির্বাচন করা হয়েছে। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ প্রার্থী নির্বাচিত হয়েছেন। শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে এই তালিকা প্রকাশ করা হবে।

আজ রবিবার বিকাল সাড়ে চারটায় প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই লটারি কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বোয়েসেলের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বোয়েসেল সূত্র জানায়, গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকাল চারটা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯ প্রার্থী আবেদন করেন। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ইলেকট্রনিক পদ্ধতিতে এই লটারি সম্পন্ন হয়। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ প্রার্থীর সরাসরি ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিবে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী ৫ বছরে এক কোটি কর্মী পাঠানোর লক্ষ্যের পাশাপাশি মন্ত্রীর ঘোষিত বিনা খরচে কর্মী পাঠানোর প্রতিশ্রুতি বাস্তব রূপ লাভ করছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাই করা হলো, যা বোয়েসেলের স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রতীক। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই কর্মীদের ফ্লাইট শুরু হবে। এ ছাড়া পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জনের চাহিদাপত্র পাওয়া গেছে, যাদের মেডিকেল ও বিমানভাড়াসহ সব খরচ নিয়োগকর্তা বহন করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

 

 





 

জাতীয়

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ২ প্রাণহানি

প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

সৌদি আরবে ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে : আইনমন্ত্রী

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ভোগাতে পারে ভ্যাপসা গরম

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করব: প্রধানমন্ত্রী

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today5464
Yesterday6284
TOTAL7723212