| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ৮ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৮-১১-২০২৬

ভোগাতে পারে ভ্যাপসা গরম


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৮ নভেম্বর, ২০২৬।। দেশের অধিকাংশ এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আজ রবিবার বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অধিকাংশ এলাকায় প্রায় পরিষ্কার থাকতে পারে। কোথাও কোথাও দেখা যেতে পারে হালকা মেঘ। সন্ধ্যা বা রাতে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে মেঘের পরিমাণ বাড়তে পারে।

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান এবং এর পার্শ্ববর্তী এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে সংশ্লিষ্ট এলাকায় বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

দেশের কোথাও শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় বা দমকা হাওয়ার সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও দেশের বেশ কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা কম।

ভোরের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দিনের আকাশে গড়ে ৭ থেকে ৯ ঘণ্টা সূর্যের কিরণ পাওয়া যেতে পারে। দেশের বেশির ভাগ এলাকায় মেঘ পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে এর ব্যতিক্রম হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে কোনো আবহাওয়া ব্যবস্থা নেই। সাগরও স্বাভাবিক রয়েছে। এ কারণে কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি।

গত ২৪ ঘণ্টায় দেশে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 





 

জাতীয়

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে প্রাথমিকভাবে ৩০০ প্রার্থী নির্বাচিত

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ২ প্রাণহানি

প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

সৌদি আরবে ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে : আইনমন্ত্রী

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করব: প্রধানমন্ত্রী

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today5465
Yesterday6284
TOTAL7723213