| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ২৯-১০-২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বেসরকারিভাবে বিজয়ী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৯ অক্টোবর, ২০২৬।। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৮৫টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে ধানের শীষ ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়েছে , দাঁড়িপাল্লা পেয়েছে ৯৬, ৪৫৩ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ দেশি-স্থানীয় পর্যবেক্ষক নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণ করার কথা আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন।

গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল।

২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়- সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার দিন থেকে আসনটি শূন্য হয়েছে।

এরপর এ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিন।

এ নির্বাচনে মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।

 





 

রাজনীতি

অনিবার্য বিপ্লব টোকা দিচ্ছে দরজায়: বিরোধীদলীয় নেতা

পতিত ও নব্য স্বৈরাচার দুই শক্তিকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম

সাত দাবিতে ১১ দলের লংমার্চ শনিবার

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম

সরকারের ভাবমূর্তি নষ্ট করছে জামায়াত: রিজভী

গণমাধ্যম ফ্যাসিস্ট তৈরিতে সহায়তা করেছে: জামায়াত আমির

৩০ অক্টোবর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি

সিন্ডিকেট সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: নাহিদ ইসলাম

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online17
Today3952
Yesterday6672
TOTAL7672047