| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ২৩-১০-২০২৬

সিন্ডিকেট সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: নাহিদ ইসলাম


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৩ অক্টোবর, ২০২৬।। সারা বাংলাদেশে সিন্ডিকেট সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে গণবিক্ষোভ কর্মসূচি উপলক্ষে এনসিপির সপ্তাহব্যাপী গণসংযোগ শুরুর পূর্বে তিনি এ কথা বলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, কারওয়ান বাজার দিয়ে গণসংযোগ শুরু করেছি, এর একটি বিশেষ কারণ আছে। কারণ, এই কারওয়ান বাজার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও কাঁচাবাজারের একটি কেন্দ্র। এখানে আমরা বিভিন্ন সময় চাঁদাবাজি ও দখলদারিত্বের কথা শুনে আসছি। কয়েক মাস আগেও কারওয়ান বাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছিলেন। 

নাহিদ ইসলাম বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি খুবই খারাপ। বিশেষ করে চারটি বিষয় সবার নজরে এসেছে—আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নজিরবিহীন দলীয়করণ। দেশের সন্ত্রাস ও মাদককারবারীদের ঠেকানো যাচ্ছে না, অন্যদিকে সাধারণ মানুষের ওপরে এবং বিরোধীদলের ওপর কিন্তু দমনপীড়ন চলছে। এই সবকিছুর বিরুদ্ধে আগামী ৩০ অক্টোবর আমাদের গণবিক্ষোভ কর্মসূচি।

তিনি আরও বলেন, সাংবাদিক ও বিরোধীদলের ওপর দমনপীড়ন চলছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে দেশে কোনো গণমাধ্যমের স্বাধীনতা নেই।

 

 





 

রাজনীতি

৩০ অক্টোবর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. জুবাইদা রহমান

মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন : রিজভী

এনসিপিতে আসছে ‘সুপার সিক্স’: নাসীরুদ্দীন-হাসনাত-সারজিস-আসিফ পাচ্ছেন নতুন পদ

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম

চাঁদাবাজি-দখলদারিতে ‘নো কম্প্রোমাইজ’ : তারেক রহমান

স্থায়ী কমিটিকে নিয়ে বসলেন প্রধানমন্ত্রী, উপস্থিত রিজভী-সালাহউদ্দিনসহ শীর্ষ নেতারা

সংরক্ষিত নারী এমপি মিষ্টির আসন শূন্য ঘোষণা

এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে হবে না, বললেন নাহিদ

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online23
Today6600
Yesterday11685
TOTAL7612318