| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ২৬-১০-২০২৬

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৬ অক্টোবর, ২০২৬।। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর (শনিবার) সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে এদিন নয়াপল্টন থেকে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা দেশে জেলা-উপজেলা কার্যালয় থেকেও র‌্যালি বের করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত এই মহাসচিব বলেন, দিবসটিকে ঘিরে বরাবরের মতো আগামী ৭ নভেম্বর বেলা ১১টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। সেই সঙ্গে ফাতেহা পাঠ করা হবে।

এ ছাড়াও দিবসটিকে ঘিরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির অঙ্গসংগঠনগুলো পোস্টার প্রকাশের পাশাপাশি আলোচনা সভার আয়োজন করবে। এ সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি আলোকচিত্র প্রদর্শনী করবে।

দেশের সব জেলাগুলোতেও জাতীয় কর্মসূচির আলোকে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, এর বাইরেও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালনের কথা জানিয়েছেন। তবে বিএনপির কর্মসূচির মধ্যে আলোচনা সভার তারিখ দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেতৃবৃন্দের আলোচনার পর নির্ধারণ করা হবে। এ সময় সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৬ নভেম্বর (শুক্রবার) ওই আলোচনা সভা অনুষ্ঠিত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

 

 





 

রাজনীতি

রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম

সরকারের ভাবমূর্তি নষ্ট করছে জামায়াত: রিজভী

গণমাধ্যম ফ্যাসিস্ট তৈরিতে সহায়তা করেছে: জামায়াত আমির

৩০ অক্টোবর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি

সিন্ডিকেট সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: নাহিদ ইসলাম

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. জুবাইদা রহমান

মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন : রিজভী

এনসিপিতে আসছে ‘সুপার সিক্স’: নাসীরুদ্দীন-হাসনাত-সারজিস-আসিফ পাচ্ছেন নতুন পদ

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online13
Today6201
Yesterday8327
TOTAL7650403