| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ২৫-১০-২০২৬

দেশে ২৪ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৫ অক্টোবর, ২০২৬।। দেশে চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে ২১৩ কোটি ৭০ লাখ (২.১৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ ২৪ হাজার ২৮৫ কোটি ১০ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে ২০০ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ কোটি ৫০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

এর আগে গত সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে এসেছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

 

 





 

অর্থ-বাণিজ্য

স্বর্ণের দামে বড় পতন, টানা ৪ দফায় ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি

তিন দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

ক্রেতা কম, সবজির দাম কমলেও নিত্যপণ্যের বাজার অপরিবর্তিত

ফের স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ১৬৯১ টাকা

মূল্যস্ফীতি নিয়ে নতুন শঙ্কা, বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বাজারে মাছ-সবজির দাম চড়া, বেড়েছে ডালের দামও

বিনিয়োগ নাকি প্রতারণা: হিসেব নেই ৭০০ কোটি ডলারের

ভরিতে স্বর্ণের দাম কমল ৩ হাজার ২৬৬ টাকা

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online18
Today5545
Yesterday11411
TOTAL7641420