| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ২৫-১০-২০২৬

তিন দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৫ অক্টোবর, ২০২৬।। সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে তিন দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে।
 
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর আগে, গত বৃহস্পতিবার সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।     
 
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে কাজ চলছিল। ঝুঁকি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পর এটি পুনরায় চালু করা হয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী সতর্কতা জারি হয়েছিল। এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ পেতে পারেন। এতে সার্ভারের ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকে।
 
বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপিভিত্তিক আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে।
 
তবে নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কোনো সাইবার হামলা হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।




 

অর্থ-বাণিজ্য

দেশে ২৪ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার

স্বর্ণের দামে বড় পতন, টানা ৪ দফায় ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

ক্রেতা কম, সবজির দাম কমলেও নিত্যপণ্যের বাজার অপরিবর্তিত

ফের স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ১৬৯১ টাকা

মূল্যস্ফীতি নিয়ে নতুন শঙ্কা, বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বাজারে মাছ-সবজির দাম চড়া, বেড়েছে ডালের দামও

বিনিয়োগ নাকি প্রতারণা: হিসেব নেই ৭০০ কোটি ডলারের

ভরিতে স্বর্ণের দাম কমল ৩ হাজার ২৬৬ টাকা

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online17
Today5851
Yesterday8558
TOTAL7630315