| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৮-১০-২০২৬

ঝরল আরও ৪ প্রাণ, হাম ও উপসর্গে মোট ১১৪৪ মৃত্যু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৮ অক্টোবর, ২০২৬।। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১৪৪ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৪২৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা ও খুলনা বিভাগে হামের উপসর্গে একজন করে আরও ২ জনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ২ লাখ ১ হাজার ৬২৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২২ হাজার ১১৬ জনের হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

 





 

জাতীয়

১৫ বছর চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই

গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত রূপপুর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ

হাম ও উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করছে : মঈন খান

‎আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা ‎

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today5030
Yesterday5126
TOTAL7496138