| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ৫ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৪-১০-২০২৬

মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: আরিফুল হক চৌধুরী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৪ অক্টোবর, ২০২৬।। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এবার চাহিদার ভিত্তিতে প্রশিক্ষিত ও দক্ষ শ্রমিক পাঠাতে চায় সরকার।

মালয়েশিয়ার নিয়োগদাতারা বাংলাদেশে এসে তাঁদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক বাছাই করবেন।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমমন্ত্রী বলেন, দুই দেশের আলোচনার ভিত্তিতে মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপে দেশটি ১০ হাজার শ্রমিক নেবে।

এই শ্রমিকদের মধ্যে বিনা খরচে কতজন যাবেন, তা পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, ওরা ১০ হাজার শ্রমিক নেবে।

এই ১০ হাজার শ্রমিক থেকেই আমরা বিনামূল্যে ওটা স্টার্ট করার পরে বিভিন্ন ডিমান্ড অনুযায়ী আমাদের বোয়েসেল এবং অন্যান্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাবে।

শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আগের অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ যাতে পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, শুধু শ্রমিক পাঠালেই হবে না, মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক পাঠাতে হবে।

তিনি বলেন, প্রশিক্ষণ ছাড়া শ্রমিক পাঠানো হলে বিদেশে গিয়ে তাঁরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। এ কারণে আগে মালয়েশিয়ার চাহিদা নির্ধারণ করা হবে। এরপর সেই চাহিদা অনুযায়ী বাংলাদেশে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, আমরা ডিমান্ড অনুযায়ী প্রশিক্ষণ দিতে চাই। যারা ওই দেশের শ্রমিক নেবে, তারা এখানে এসে তাদের চাহিদা অনুযায়ী সেটা চয়েস করবেন, তারপরে আমরা যাব। মেডিক্যাল পরীক্ষা এখনো চূড়ান্ত নয়

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ছাড়াও অনুমোদিত অন্যান্য রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করা হবে বলে জানান আরিফুল হক চৌধুরী। তবে এ বিষয়ে বিস্তারিত প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি।

শ্রমিকদের মেডিক্যাল পরীক্ষা-সংক্রান্ত প্রক্রিয়াও এখনো অনুমোদিত হয়নি বলে জানান তিনি। মালয়েশিয়ার পক্ষ থেকে শ্রমিকের চাহিদা ও অন্যান্য বিষয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী বলেন, এখনো মেডিক্যাল হয়নি। বিস্তারিত নিশ্চিত হওয়ার পরে আপনাদের কাছে উপস্থাপন করব। আমাদের চাহিদা যে ১০ হাজার, সেই লোকগুলোর ডিমান্ড আসলে পরে আমরা এটা ছাড়ব। এবং তারপরই আমাদের কার্যক্রম বেসিক্যালি শুরু হবে।

এর আগে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত খরচ, অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছিল। এবার এসব বিষয় এড়িয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

দেশে কর্মসংস্থান বাড়াতেও উদ্যোগ

বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি দেশে চাকরির সুযোগ বাড়ানোর উদ্যোগের কথাও জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, চলতি বছরেই অ্যামপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু করা হবে। এর মাধ্যমে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে চাকরিপ্রার্থী এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্মীর চাহিদার একটি ডাটাবেজ তৈরি করা হবে।

বিভিন্ন শিল্পে শ্রমিক ও কর্মচারীর চাহিদা নির্ধারণের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে চাকরিপ্রার্থী খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।

এ ছাড়া চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানান শ্রমমন্ত্রী।





 

জাতীয়

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৬২

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ল

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহজালালের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানোর আহ্বান

ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচার চলছে : প্রেস উইং

হাসপাতালের ৬২ শতাংশ অক্সিজেন প্লান্ট অচল

ট্রেনে ইন্টারনেট চালুর ছয় মাস না যেতেই গায়েব সরঞ্জাম

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today1242
Yesterday5648
TOTAL7473621