| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ৫ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৪-১০-২০২৬

ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচার চলছে : প্রেস উইং


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৪ অক্টোবর, ২০২৬।। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশের পর ছবিটি এআই জেনারেটেড/ম্যানিপুলেটেড হিসেবে প্রচার করা হয়। তবে সেটিকে নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, ‘ছবিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আগত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রিসেপশনে অংশগ্রহণের (প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের) একটি ছবি হোয়াইট হাউস থেকে পাঠানো হয় এবং পরবর্তীতে ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়। কিন্তু রিসেপশনের এই প্রকাশিত ছবি নিয়ে একটি পক্ষ অপপ্রচার শুরু করেছে। মূল ছবিটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করতে এর সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করা হয়েছে।

এতে বলা হয়, ‘এআই-জেনারেটেড ওই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করা হচ্ছে এবং ওই এআই-জেনারেটেড ছবিটিকে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।’

উল্লেখযোগ্য বিষয় হলো, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী বিশ্বস্ত মিডিয়া প্ল্যাটফর্ম Pamfleti.net-এ গত ২ অক্টোবর প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবিটি যাচাই-বাছাই করে এটিকে পুরোপুরি এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড বলে নিশ্চিত করা হয়েছিল।

সবশেষে বলা হয়, ‘যে ছবিটিকে সংশ্লিষ্ট প্রতিবেদনে এআই-জেনারেটেড/ম্যানিপুলেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সেই ছবিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

 

 





 

জাতীয়

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৬২

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ল

মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: আরিফুল হক চৌধুরী

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহজালালের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানোর আহ্বান

হাসপাতালের ৬২ শতাংশ অক্সিজেন প্লান্ট অচল

ট্রেনে ইন্টারনেট চালুর ছয় মাস না যেতেই গায়েব সরঞ্জাম

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today1240
Yesterday5648
TOTAL7473619