| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ৫ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৪-১০-২০২৬

ট্রেনে ইন্টারনেট চালুর ছয় মাস না যেতেই গায়েব সরঞ্জাম


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৪ অক্টোবর, ২০২৬।। চালুর কয়েক মাসের মধ্যেই হোঁচট খেয়েছে ট্রেনে ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ। চলতি বছরের মার্চে বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের চারটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু করা হয় ইন্টারনেট সংযোগ। ট্রেনগুলোতে স্থাপন করা হয় স্টারলিংকের সরঞ্জাম। তবে ছয় মাস না পেরোতেই চুরি হয়েছে ওয়াই-ফাই রাউটার ও স্টারলিংক অ্যান্টেনাসহ বিভিন্ন সরঞ্জাম। রেল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের কারণে এসব সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।

সময়ের সঙ্গে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। যাতায়াতের পথে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের চাহিদাও বাড়ছে। এরই মধ্যে বেসরকারি উদ্যোগে অনেক বাস ও লঞ্চে চালু হয়েছে ইন্টারনেট সেবা। সেই ধারাবাহিকতায় রেলেও পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছিল।

তবে সেবা চালুর কয়েক মাসের মধ্যেই দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। চারটি ট্রেন থেকেই একে একে চুরি হতে থাকে ওয়াই-ফাই রাউটার ও ইন্টারনেট সংযোগের অন্যান্য সরঞ্জাম।

এ বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, জনবল সংকটের কারণে অনেক মূল্যবান সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। সরঞ্জাম চুরির ঘটনাকে দুরভিসন্ধি বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মূল প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ট্রেন থেকে ইন্টারনেট সরঞ্জাম চুরি ঠেকাতে প্রয়োজন কারিগরি দক্ষতা ও নিখুঁত পরিকল্পনা। নিরাপত্তা বাহিনীর সতর্কতা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে।

 

 





 

জাতীয়

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৬২

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ল

মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: আরিফুল হক চৌধুরী

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহজালালের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানোর আহ্বান

ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচার চলছে : প্রেস উইং

হাসপাতালের ৬২ শতাংশ অক্সিজেন প্লান্ট অচল

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today1423
Yesterday5648
TOTAL7473802