| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১১-০৯-২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভালো বুঝবেন তখন ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১১ সেপ্টেম্বর, ২০২৬।। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভালো বুঝবেন তখন তিনি ভারত সফর করবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘টেকনিক্যাল কমিটি আছে তারা আলোচনা করছে। তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই।

আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে কবীর-লালন ভাবসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই। বাণিজ্য সম্পর্ক কোনোকিছুতে আটকাবে না।’

এসময় ভারতের সাধক কবি সন্তু কবীর ও বাংলাদেশের সাধক কবি লালনের জীবনাদর্শও তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘কোনো ধর্মেই বিভাজনের কথা নেই। ধর্মীয় বিভাজন দূর করে শান্তি ফেরাতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ এছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি।

এদিকে সরকারদলীয় সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, ‘বর্তমান সরকারের হাত ধরে সাংস্কৃতিক অঙ্গনের সমস্ত অন্ধকার দূর হবে।’ সে লক্ষ্যে নতুন প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

 

 

 
 

 





 

জাতীয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আহত সেনা কর্মকর্তাকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০

৪১ দেশে বাংলাদেশি প্রবাসীদের এনআইডি সেবা চালু হচ্ছে

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

‘মাননীয়’ পরিহার, ডিজিটাল হাজিরা, নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

দারিদ্র্য কমানো শিখতে বিদেশ যেতে চান ১০৪ কর্মকর্তা, খরচ ১০ কোটি

হাম-ডেঙ্গুর জোড়া ধাক্কায় একদিনে মৃত্যু ১৩

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online18
Today2224
Yesterday5451
TOTAL7347163