| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১০-০৯-২০২৬

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১০ সেপ্টেম্বর, ২০২৬।। সংসদ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।

বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি সংসদে পাস হয়।

বিলটির বিভিন্ন ধারায় আপত্তি তুলে তা অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তবে তাঁর আপত্তি এবং বিরোধী দলের বক্তব্য উপেক্ষা করেই বিলটি পাস করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এসআরবি বিলের ওপর জনমত যাচাই-বাছাই ও বিরোধীদের দেওয়া নোট অব ডিসেন্টের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাস হলে র‍্যাব নামে আর কোনো বাহিনীর অস্তিত্ব থাকবে না। এর পরিবর্তে নতুন বাহিনী হিসেবে এসআরবি কার্যকর হবে।

 

 





 

জাতীয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভালো বুঝবেন তখন ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আহত সেনা কর্মকর্তাকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০

৪১ দেশে বাংলাদেশি প্রবাসীদের এনআইডি সেবা চালু হচ্ছে

বিরোধী দলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

‘মাননীয়’ পরিহার, ডিজিটাল হাজিরা, নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

দারিদ্র্য কমানো শিখতে বিদেশ যেতে চান ১০৪ কর্মকর্তা, খরচ ১০ কোটি

হাম-ডেঙ্গুর জোড়া ধাক্কায় একদিনে মৃত্যু ১৩

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online15
Today2220
Yesterday5451
TOTAL7347159