| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১০-০৯-২০২৬

হাসপাতালে দেড় হাজারের বেশি ডেঙ্গু রোগী

হাম-ডেঙ্গুর জোড়া ধাক্কায় একদিনে মৃত্যু ১৩


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১০ সেপ্টেম্বর, ২০২৬।। দেশে একসঙ্গে ভয় ধরাচ্ছে হাম ও ডেঙ্গু। গত একদিনে (২৪ ঘণ্টায়) হামের উপসর্গ নিয়ে আরও সাতজন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৯ জনের হাম শনাক্ত হয়েছে। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তি ও বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯০৯ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

এ সময়ে ২৯ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

অন্যদিকে ডেঙ্গুতেও বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন খুলনা বিভাগের। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগে মারা গেছেন একজন করে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৩৯। এর মধ্যে শুধু চলতি সেপ্টেম্বরেই মারা গেছেন ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের অন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন। এ ছাড়া বরিশালে ১৭৮, চট্টগ্রামে ২০২, খুলনায় ২৮৪, ময়মনসিংহে ৮০, রাজশাহীতে ১২২, রংপুরে ৫৪ এবং সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৮ হাজার ৪৩০ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ৮৫৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩০৪ জন।

একদিকে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যু, অন্যদিকে ডেঙ্গুর বাড়তি চাপ—দুই রোগের একসঙ্গে বিস্তারে দেশের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

 

 





 

জাতীয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভালো বুঝবেন তখন ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আহত সেনা কর্মকর্তাকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০

৪১ দেশে বাংলাদেশি প্রবাসীদের এনআইডি সেবা চালু হচ্ছে

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

‘মাননীয়’ পরিহার, ডিজিটাল হাজিরা, নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

দারিদ্র্য কমানো শিখতে বিদেশ যেতে চান ১০৪ কর্মকর্তা, খরচ ১০ কোটি

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online15
Today2222
Yesterday5451
TOTAL7347161